Zarf (জার্ফ)

Category: General Attar
৳150 - ৳300
3.5 ML - ৳150
6 ML - ৳300
⚠ Please select an option
Quantity
WhatsApp
ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 130 টাকা।
ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে পারবেন। কোন কারণে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।
Product Description

দিন কয়েক আগে জুম্মার নামাজ পড়ে ছোটো ভাই বাসায় ঢুকতেই চকলেটের ঘ্রাণে পুরো ঘরটাই যেন মৌ মৌ করতে শুরু করল। এত মিষ্টি চকলেটের ঘ্রাণ, একদম নাক দিয়ে ঢুকে সোজা পেটে সুড়সুড়ি দিতে লাগল। হা হা হা! খাই খাই আবেশে চোখ বুজে এলো। মনে হচ্ছিল আস্ত একটা চকলেট আমার খুব ধারের কাছে কোথাও আছে। চোখ মেলতেই আশাভঙ্গ। এতো দেখি চকলেট না, আমার ভাই। চকলেটি ঘ্রাণের আতর লেগে আছে তার পাঞ্জাবিতে। জ্বি, চকলেট ফ্লেভারের এই আতরকে Sreezon (সৃজন) আদর করে নাম দিয়েছে Zarf (যার্ফ)। চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সেই অতি প্রিয় স্মেলটা যদি তরলে মিশে পুরো শরীর জুড়ে লেপ্টে থাকে অনুভূতিটা কেমন হবে বলেন তো! তরুণ ভাইদের কাছে Sreezon (সৃজন)-এর এই আতরটা সবচেয়ে বেশি প্রিয়। শুধু ভাইয়েরা নয়, আপুরাও বেশ পছন্দ করেন আতরটা। আসলে চকলেটপ্রেমী মাত্রই এটা যে পছন্দ করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আপুদের বলছি, যারা বাবা, ভাই কিংবা জাওযের আতর লুকিয়ে মাখার অভ্যাস আছে তারা কিন্তু টুপ করে নিয়ে নিতে পারেন এক বোতল Zarf (যার্ফ)। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,অফিস এমনকি যে কোনো পার্টিতেও চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন Zarf (যার্ফ)। ন্যাচারাল চকলেট ফ্র্যাগরেন্স আর পারফিউম ওয়েলের মিশ্রণে তৈরি Zarf (যার্ফ)-এর ক্লাসি, সফট স্মেল আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয়। যাদের ঘামের দুর্গন্ধের সমস্যা আছে অথচ কড়া ঘ্রাণে এলার্জি তারা কোনো চিন্তা ছাড়াই Zarf (যার্ফ) কিনে নিয়ে যাবেন বাসায়।

দাম বলুন (Make an Offer)

সবচেয়ে ভালো দামে প্রোডাক্টটি আপনার করে নিন!