বোনদের জন্য ৭টি আতরের যে প্যাকেজটা আছে, Sreezon (সৃজন) থেকে একজন আপু একবার সেই প্যাকেজটা নিয়েছিলেন। Fiona-এই আতরের নামটা দেখেই নাকি তার ভীষণ পছন্দ হয়েছিল। তিনি আবার রেগুলার পারফিউম ইউজার। তো এই পারফিউম টাইপ নামের আতরটা কেমন হয় সেটা জানার ব্যাপক ইচ্ছা ছিল তার। সেই আপুর ধারণাটাও কিন্তু ভুল ছিল না। ফেরারি ব্ল্যাক পারফিউমের আতর ভার্সনটাই Sreezon (সৃজন) এনেছে বোনদের জন্য। আমাদের পরিবারের নামখানা তো ‘সৃজন’, তাই আমাদের সৃজনশীলতা খাটিয়ে আকীকা করে ফেরারি ব্ল্যাক-এর নাম রেখেছি Fiona (ফিওনা)। ফেরারি ব্ল্যাক ১৯৯৯ সালে চালু হয়েছিল। এর টপ নোটগুলো হলো লাল আপেল, বরই, চুন এবং বার্গামট; মাঝের নোটগুলো হলো দারুচিনি, জেসমিন, এলাচ এবং গোলাপ; বেস নোট হলো ভ্যানিলা, অ্যাম্বার, সিডার এবং মাস্ক। তো আতরটা ব্যবহারের পর আপুর ফিডব্যাক ছিল এমন: “কেমন একটা তুলতুলে আদর আদর ভাব লাগে” আতরের বা কোনো ফ্রেগরেন্সের বেলায় এমন কমপ্লিমেন্ট কেউ শুনেছেন? আমিও এই প্রথমই শুনলাম। তারপর আপু আরো বললেন, “কিন্তু এটাতে লেমন ডিটারজেন্টের মতো আরেকটু স্মেলও পাওয়া যায়। মনে হয় মুহূর্তেই মন মেজাজসহ জামা-কাপড় সব পরিষ্কার ধবধবে করে দেবে।” এমন ফিডব্যাক শুনে তাজ্জবও হচ্ছিলাম, হাসিও পাচ্ছিল। তবুও নাকি তার কাছে Fiona (ফিওনা)-ই বেস্ট। আসলেই ভীষণ কমনীয় আর হালকা ঘ্রাণ এই আতরটায়, ঠিক যেন শরীরের সাথে মিশে থাকে। তো ওই কাস্টমার আপু এতই ভালোবেসে ফেলেছিলেন ফিওনাকে ফিডব্যাক দিয়ে আরো কতগুলো নিয়েই গেলেন।