Sreezon Exclusive Collection

Category: Combo Pack
৳450
৳450
-0% OFF
Quantity
WhatsApp
ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 130 টাকা।
ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে পারবেন। কোন কারণে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।
Product Description
এক্সক্লুসিভ প্যাকেজের অনন্যা তালিকা :
David Backham
Paris Hilton
Ahsas Al Arabia
Stronger with you
Gucci Flora
পৃথিবীতে আহামরি এক্সক্লুসিভ কিছু হয় না। আবার সবকিছুই এক্সক্লুসিভ। মানেটা বুঝলেন না তো? মানেটা হচ্ছে পৃথিবীতে এমন কিছু নেই যা হুট হয়ে গেছে। প্রকৃতিতে সব উপাদান আগে থেকেই ছিল, বিভিন্ন রকমের জিনিস পৃথিবীতে স্ব স্থানেই মজুত আছে। আপনার কাছে হয়ত পৌঁছেছে দেরিতে এবং নতুনভাবে ভিন্ন রকম উপস্থাপনায়। তাই সেটা আপনার বা আপনাদের কাছে হয়ে উঠেছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বিষয়টার আসল রহস্যই হলো উপস্থাপনায়। 
যেমন ধরুন এই সেদিন সারাদিনের ব্যাপক কর্মযজ্ঞ শেষ করে শ্রান্ত শরীর আর মাথা ভরা বিরক্তি নিয়ে বাসায় ফিরছিলাম। বাসার কাছাকাছি আসতেই কিছু অদ্ভুত সুন্দর ঘ্রাণের মিশেল নাকে ঢুকে গেল ভুরভুর করে। আমাদের বাসার কাছে ফুলের একটা নতুন স্টোর দিয়েছে এলাকার কিছু ভাইয়েরা।সব ভিনদেশী ফুল - কসমস,ক্যামেলিয়া,অর্কিড,ড্যাফোডিল ইত্যাদি। সব ফুলের মিশেলে সুবাসটা আমার কাছে এক্সক্লুসিভ লেগেছে। কিন্তু ফুলগুলো কিন্তু আগে থেকেই প্রকৃতিতে ছিল। ওই স্টোরের ভাইয়েদের ভিন্ন রকম সংগ্রহ ও উপস্থাপনার জন্য সুবাসটা আমার কাছে তখন এক্সক্লুসিভ হয়ে উঠল। এই এক্সক্লুসিভ বিষয়টা কিন্তু আবার আমাদের জন্য অনেক আনন্দদায়ক এবং ভালো লাগার কারণ হয়। সেজন্যই যেকোনো জিনিসকেই মানুষ প্রায়ই এক্সক্লুসিভ করে প্রেজেন্ট করতে এবং এক্সক্লুসিভ আকারে পেতে ভালোবাসে। 
Sreezon এর কিন্তু একটা Exclusive collection প্যাকেজও আছে। জানেন নাকি আপনারা? না জেনে থাকলে মাত্রই আমি জানিয়ে দিলাম। সংগ্রহ করতে ভুলবেন না কিন্তু। নাহলে বুঝতেই পারবেন না কতোটা এক্সক্লুসিভ ভাবনা আমরা ভেবে রেখেছি আপনাদের জন্য।


দাম বলুন (Make an Offer)

সবচেয়ে ভালো দামে প্রোডাক্টটি আপনার করে নিন!