তিনি যখন সুগন্ধি পাড়ায় নতুন আসেন, অল্প সময়েই জিতে নিয়েছিলেন
লাখো-কোটি প্রাণ। কথায় আছে ‘যাহা রটে, কিছুটা হলেও সত্য বটে’। লাখো-কোটি
প্রাণ জিতে নেওয়ার সেই রটনা তো আর এমনি এমনি রটেনি। এমনিতেই কি তুড়ি
বাজিয়ে সব নামিদামি হস্তীদের মাঝে জায়গা করে নিল? উহু,হতেই পারে না।
বিশ্বের
সবচেয়ে স্বীকৃত হাই-ফ্যাশন নামগুলোর মধ্যে একটি Versace Eros (ভারসাচে
ইরোস)। যেটা কিনা চরম লাক্সারির প্রতীক। আর ভারসাচে ইরোসের পারফিউম অয়েল
ভার্সন এখন হলো আমাদের Versace Eros (ভারসাচে ইরোস)। দারুন না বিষয়টা?
Versace
Eros (ভারসাচে ইরোস) খুব বেশি ডার্ক নয়; কিন্তু ওয়েল ব্যালান্সড এবং
পুরুষালি। এটার একটা রহস্য হলো পুরুষদের জন্য তৈরি অন্যান্য অনেক সুগন্ধির
চেয়ে অনেক হালকা এবং মিষ্টি এবং কিছুটা এন্ড্রোজিনাস। এই বৈশিষ্ট্যের
কারণেই আতরটি সেই মহিলাদের জন্যও উপযুক্ত যারা কিছুটা লাইট পুরুষালি ঘ্রাণ
পছন্দ করেন।
পুদিনা এবং ভ্যানিলা নোটের মিশ্রণ Versace Eros-কে দিনের
বেলা ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। তাই আপনি যদি কাজে থাকেন বা
অন্যান্য যেকোন প্রফেসনাল সিচুয়েশনে থাকাকালীন এটা মাখার সিদ্ধান্ত নেন
তবে সতর্ক থাকুন। অতিরিক্ত প্রয়োগ না করুন। কারণ যদিও এটা হালকা, তবে এর
একটা শক্তিশালী ঘ্রাণ রয়েছে। একটা পরিষ্কার, তাজা এবং মিষ্টি ঘ্রাণের
কারণে Versace Eros বছরের উষ্ণ সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত। এর মোটামুটি
একটা উল্লেখযোগ্য সিলেজ রয়েছে, তাই গরমের দিনে এটা ব্যবহার করার আদর্শ আতর
নয়।
ফ্রেগরেন্স নোট :
Versace Eros (ভারসাচে ইরোস) অ্যারোমেটিক
উডি, এবং সবুজ নোটে ঠাসা। এর টপ নোটে তাজা পুদিনা পাতা, সবুজ আপেল এবং
ইতালীয় লেমন জেস্টের ঘ্রাণ মিশ্রিত। টঙ্কা বিন, ভেনিজুয়েলার
অ্যামব্রোক্সান অ্যাম্বার এবং জেরানিয়াম ফুলের মিডল নোট এতে আরও গভীরতা
যোগ করে; এবং বেইজ নোটের ভ্যানিলা, সিডারউড, ওক মস এবং ভেটিভার ভারসাচে
ইরোসকে সুইটনেস, ডার্কনেস এবং বন্য একটা গভীরতা প্রদান করে। Versace Eros
সুগন্ধি ফোগার পরিবারের অন্তর্গত।