Istanbul Rose (ইস্তাম্বুল রোজ)

Category: Premium Attar
৳225 - ৳450
3 ML - ৳225
6 ML - ৳450
⚠ Please select an option
Quantity
WhatsApp
ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 130 টাকা।
ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে পারবেন। কোন কারণে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।
Product Description

ইস্তাম্বুলের সবচেয়ে মূল্যবান গোলাপের একটির নাম ইস্তাম্বুল রোজ বা তুর্কি গোলাপ। কয়েক শতাব্দী ধরে এই গোলাপটি সৌন্দর্য অঙ্গনে তার গৌরবান্বিত শাসন চালিয়ে আসছে। ISTANBUL-ROSE তৈরী হয় পারফিউম অয়েলে ইস্তাম্বুলের গোলাপের পাপড়ির সংমিশ্রণে। ঐতিহ্যগত পদ্ধতিতে স্যান্ডালউডে এটা পাতিত হয়। যা প্রক্রিয়া করতে অনেক দিন সময় নেয় এবং আতর পরিপক্ক হতে এবং উৎকৃষ্ট সুগন্ধ বের করতে আরও অনেক কিছু নেয়। নাম থেকে প্রস্তুত প্রণালী সব খানেই একটা বনেদি ভাব, তাই না? হবেই তো। অটোম্যান সাম্রাজ্যের শাসক মেহমেতের সময় এই সুগন্ধির প্রচলন হয়।
আতরের জগতের এত বনেদি, বড়লোক আতরটা Sreezon (সৃজন)-এ থাকবে না সেটা কি হয়, বলেন? গত রোজার ঈদে তাই আম্মাকে জীবনের প্রথম আতর উপহার হিসেবে দিয়েছিলাম এই বনেদি আতর। আম্মা যখন নামাজের আগে মাখতেন তখন মনে হতো ঘর যেন রাজা-রাজরাদের গোলাপ বাগানের মতো বনে গেছে। আর বাবার মধ্যেও বেশ একটা বনেদি আমেজ আসত।
ISTANBUL-ROSE আতরটা হালকা ঝাঁজালো এবং একই সাথে সুমিষ্ট। নন-এ্যালকোহলিক এই সুগন্ধিটা লং লাস্টিং আর ছড়ায় খুব, একদম মৌ মৌ করে চারপাশ। এটার টপ নোটেই ইস্তাম্বুল রোজের মিষ্টি আভাস পাবেন। এতে আরো প্রাণ দেয় চা গোলাপ এবং জেরানিয়াম। বেস নোটে থাকে কস্তুরী। Sreezon (সৃজন)-এ যত্নে প্রস্তুতকৃত ছোট্ট শিশিটি পকেটে বহন করা সহজ। আপনি খুব সৌখিন মানুষ হলে আপনার গোসলের পানিতে যোগ করে দেখতে পারেন। অথবা ঘর সতেজ করার জন্য ব্যবহার করাও দুর্দান্ত। মেয়েরা তো ঘরের কাজকর্মের ব্যস্ততায় প্রায়ই ঘেমেনেয়ে সারা হয়ে যায়। তো যাদের শরীর ঘেমে প্রচুর দুর্গন্ধ হয় তারা ISTANBUL-ROSE-কে আপনাদের নিত্য সঙ্গী করে নিতে পারেন।
আজই নিয়ে দেখুন আমাদের ইস্তাম্বুল রোজ। আপনি যদি গোলাপের সুগন্ধীপ্রেমী হয়ে থাকেন, তাহলে এর প্রেমে পড়ে যাবেন নিশ্চিত।

দাম বলুন (Make an Offer)

সবচেয়ে ভালো দামে প্রোডাক্টটি আপনার করে নিন!