Golden Sand (গোল্ডেন স্যান্ড)

Category: Premium Attar
৳150 - ৳300
3 ML - ৳150
6 ML - ৳300
⚠ Please select an option
Quantity
WhatsApp
ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 130 টাকা।
ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে পারবেন। কোন কারণে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।
Product Description

ক্যারামেল,ভেনিলা এগুলোর নামে মুখে পানি আসবে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এগুলোর নাম শুনে কি এখন আপনাদের মনে হচ্ছে আজকে কোন কেকের রেসিপি দিতে এসেছি? না না আমি আতরেই আছি। এই ক্যারামেল, ভেনিলার মিশেল মিষ্টি ঘ্রাণটা যদি আপনাকে মুড়িয়ে রাখে তবে তো আর কোনো কথাই থাকবে না, তাই না? বর্ণনা শুনে যতটা রিচ মনে হয় আতরটা তার থেকেও বেশি রিচ। কেমন একটা ক্রিমি ক্রিমি অনুভূতি ছড়িয়ে দেয় সারা গায়ে। যারা একবার Golden Sand (গোল্ডেন স্যান্ড) ব্যবহার করা শুরু করেছেন তারা ফিরে ফিরে বার কয়েক এটাই ব্যবহার করতে চেয়েছেন। তার অবশ্য আরেকটা কারণ আছে।
Golden Sand (গোল্ডেন স্যান্ড) প্রথম স্পর্শেই একটা চকলেটের মতো ঘ্রাণ নাকে লাগে। আতরটাতে ক্যারামেল আর ভেনিলার নোট থাকার কারণেই এই চকলেটের মতো ঘ্রাণের উৎপত্তি।
Sreezon (সৃজন) এর বেশির ভাগ গ্রাহক যারা এই আতরটা ব্যবহার করেছেন তাদের রিভিউ ছিল এমন-এই আতর যখনই ব্যবহার করেছি সবার কাছে ঘ্রাণটা প্রশংসিত হয়েছে। Golden Sand (গোল্ডেন স্যান্ড) মিষ্টি ঊষ্ণ পাউডারি একটা আতর। ঘ্রাণটা মিষ্টি হলেও খুব তীব্র মিষ্টি না। Sreezon (সৃজন)-এর রেগুলার কাস্টমার এক ভাইকে শুনেছিলাম ডাবল সুগন্ধি ব্যবহার করেন। তার ভাষ্য অনুযায়ী অন্য আতরের উপর Golden Sand (গোল্ডেন স্যান্ড) মাখলে সেটা ওই আতরের ঘ্রানকে আরো মিষ্টি করে তুলে। যে কোন সুগন্ধীর স্থায়িত্ব কাপড়ের তন্তু এবং মানুষের স্কিনের ধরনের উপর নির্ভর করে। তবে এই আতরটি মোটামুটি ২৪ ঘন্টাই টিকে থাকে। আতরটি যখন আপনি মাখবেন তখন সাথে সাথে হালকা ঝাঁঝালো চকলেট মস্কি একটা ঘ্রাণ অনুভব করবেন ধীরে ধীরে সেটা নমনীয় হয়ে মিশে যেতে থাকে এবং ঘ্রাণটা কমে আসতে থাকে। তবে হারিয়ে যায় না। সুতি কাপড়ে হালকা হালকা ভাইবে দুই তিন দিন টিকে থাকে। নোটস : ক্যারামেল,ভেনিলা, স্যান্ডাল উড,অ্যাম্বার ও কস্তুরী।



দাম বলুন (Make an Offer)

সবচেয়ে ভালো দামে প্রোডাক্টটি আপনার করে নিন!